1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

রাজবাড়ীতে প্লেন তৈরি করে তাক লাগিয়ে দিল স্কুলছাত্র রাহুল শেখ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ীঃ

স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের হাতে তৈরি করল প্লেন!
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রামের ছেলে, রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল শেখ নিজের তৈরি একটি প্লেন উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসীকে।

দরিদ্র পরিবারের সন্তান রাহুল শেখ। বাবা শামসুর রহমান একজন দিনমজুর। দুই ভাইয়ের মধ্যে রাহুল ছোট, বড় ভাই বর্তমানে প্রবাসে রয়েছেন। ছোটবেলা থেকেই রাহুলের চোখে ছিল বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। প্লেন কেমন করে চলে, আকাশে কীভাবে উড়ে—এসব ভেবে ভাবতেই কেটেছে তার শৈশব। নীল আকাশে বিমানের ওড়াউড়ি দেখেই তার মনে জেগেছিল নিজের হাতে প্লেন বানানোর ইচ্ছে। সেই ইচ্ছেই একদিন সত্যি করলো এই কিশোর।

গত ৬ আগস্ট, নিজের স্কুল প্রাঙ্গণে শিক্ষকদের উপস্থিতিতে রাহুল তার হাতে তৈরি প্লেনটি সফলভাবে উড়িয়ে দেন আকাশে। প্লেনটির বাহ্যিক নকশায় ফুটে উঠেছে বাংলাদেশ বিমানের আদল। এমন সাফল্যে বিস্মিত বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুজ্জামান শেখ বলেন,
“রাহুল শেখ আমাদের গর্ব। তার মতো মেধাবী ছাত্রের হাতেই তৈরি প্লেন আকাশে ওড়ে দেখে আমরা অভিভূত। এমন প্রতিভা আমাদের বিদ্যালয়ের সম্মান আরও বাড়িয়েছে। আমরা আশা করি রাহুল একদিন সত্যিকারের বিজ্ঞানী হবে।”
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমেদ আলী বলেন,
“নবম শ্রেণির ছাত্র রাহুল শেখের এই অসাধারণ উদ্যোগ ও সৃজনশীলতাকে আমরা সাধুবাদ জানাই। তার মতো শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের আশার আলো।”
রাহুলের এই কৃতিত্ব শুধু তার স্কুল নয়, পুরো এলাকার মানুষের মধ্যে সৃষ্টি করেছে উৎসাহ ও গর্ব। প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে হয়েও কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে রাহুল প্রমাণ করেছে—স্বপ্ন পূরণের পথে কোনো বাধাই অদম্য নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD