1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ময়মনসিংহে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ: গ্রেফতার ৩, প্রেমিক পলাতক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

 

ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪। অভিযুক্তরা নান্দাইল উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর বাইপাস র‍্যাব-১৪-এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে অধিনায়ক নয়মুল হাসান জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযানে কুমিল্লা সদর এবং নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) ও জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা।

জানা গেছে, গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম‍্যাজিক সোয়েটারের এই নারী কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রেমিক মো: মামুন মিয়া (২৫)। এরপর ভিকটিমকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে তিন বন্ধুসহ গণধর্ষ করণ করে।

অধিনায়ক নয়মুল হাসান আরও বলেন, এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চলমান আছে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান ও র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD