1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

ছাত্র-জনতার উপর হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক (৭০), যুবলীগ নেতা মোঃ মানিক মিয়া (৪৫), মোঃ মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও মোঃ আবিদ হাসান কাওসার (৩৫)।

র‌্যাব জানায়, তারা সবাই বহুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি চৌকস গোয়েন্দা ও অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের নিয়মিত সন্ত্রাসবিরোধী, মাদকবিরোধী এবং অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD