1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দিনাজপুরে ৬টি অটো রাইস মিলে যৌথ অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পঠিত

 

হারুন রশিদ, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে ছয়টি অটো রাইস মিলে একযোগে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সমন্বিত টিম। বুধবার (৩০ জুলাই) সদর উপজেলার বড়ইল এলাকার বিভিন্ন মিলে এই অভিযান পরিচালিত হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, বর্তমানে বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রম চলছে। অথচ চুক্তি থাকা সত্ত্বেও দিনাজপুরের ২৫-৩০টি অটোমেটিক রাইস মিল সরকারি গুদামে চাল সরবরাহ করছে না। এ বিষয়ে তদন্ত করতে গিয়েই ছয়টি মিলে অভিযান চালানো হয়।

পরিদর্শনে দেখা যায়, মিলগুলোতে বিপুল পরিমাণ ধান মজুদ রয়েছে এবং মিলগুলো নিয়মিত উৎপাদন চালিয়ে যাচ্ছে। কিন্তু চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করছে না, বরং অতিরিক্ত লাভের আশায় বেআইনিভাবে ধান মজুদ করছে।

অভিযানে যেসব মিলে জরিমানা করা হয়—

বয়রা অটো রাইস মিল ও নবান্ন মুড়ির মিল: ৫০ হাজার টাকা

সৈয়দা এলমিস চৌধুরী অটো রাইস মিল: ৩৫ হাজার টাকা

মেসার্স নিলুফা অটোমেটিক রাইস মিলস: ২৫ হাজার টাকা

বিসমিল্লাহ অটো রাইস মিলস: ৫০ হাজার টাকা

পূবালী অটো রাইস মিলস: ১০ হাজার টাকা

প্রত্যেক মিল মালিককে ৭ আগস্টের মধ্যে সরকারি গুদামে ধান সরবরাহের লিখিত অঙ্গীকার নিতে বাধ্য করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান জানান, সরকারি চুক্তি লঙ্ঘন ও অতিরিক্ত মজুদের মতো অনিয়ম রোধে এমন অভিযান নিয়মিত চলবে। সরকারি নিয়ম অনুযায়ী, মিল মালিকরা এক মাসের বেশি ধান মজুদ করতে পারবে না—এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD