1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও মদ জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাই শাড়ি ও মদ জব্দ করা হয়েছে। ৩০ জুলাই বুধবার ও মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি এবং ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাই শাড়ি ও মদ জব্দ করেন। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১১/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারোমারী মিশনরোড এলাকায় পাচারকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ি জব্দ করে। যার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা ৯৩ হাজার টাকা। এছাড়া মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ১১১২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই এলাকা দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির টহল দল। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সমশ্চূড়া নামক স্থান দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা। তবে ওইসব অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যμম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD