1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

ধামইরহাটের চুরি হওয়া ট্রাক ঢাকায়  উদ্ধার গ্রেফতার -২ 

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে টিএনটি এলাকার ভাইভাই বেডিং স্টোরের সামনে থেকে একটি ট্রাক চুরি হওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৭ জুলাই) দুপুর বারোটার সময় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাকিদের গ্রেফতারের প্রস্তুতি চলছে। 

গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

ট্রাকের মালিক আলমগীর হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে ট্রাকটি কিনেছিলাম। চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করেন তিনি।’

ওসি ইমাম জাফর বলেন, ‘শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার টিএনটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এরই প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হলে, মামলার উপর ভিত্তি করে তদন্তের সময় ওই চক্রের দুই যুবককে গ্রেফতার করা হয়। এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার মধুমতী মডেল টাউন এলাকা থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই চক্ররা দলবদ্ধ ভাবে কাজ করে। একজন চুরি করে মাঝপথে হাত বদল করে অন্য একজনকে দেয়। তাঁরা আবার কিছুদুর গিয়ে আরেকজনকে দেয়। গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে এভাবে চুরি করা ট্রাকটি হাত বদলের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এবং পরবর্তীতে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে সেই অর্থ তারা সংগ্রহ করতো বলে জানান’ 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD