1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মোস্তাফিজুরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।    

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও মেয়র পত্নী ব্যবসায়িক পার্টনার এবং প্রতারণা মামলার পলাতক আসামি মোস্তাফিজুর রহমান কর্তৃক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে এবং উক্ত প্রতারকের গ্রেফতারের দাবিতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আজ ২৭ জুলাই রবিবার সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল আলম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজশাহী মহানগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি নিপু, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু ও মেরাজুল ইসলাম, শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাফিউল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিদুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মাশরাফি শুভ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান ও তাকাফুল ইসলাম সৈকত, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোমিনুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত, মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, আফনান রহমান, সাদকাতুর রহমান জিদান, আবু হুরায়রা মাহি, সাব্বির রহমান, তানিম, সনিম, রাব্বি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমায়েল হাসান কাফি সহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার বশবর্তী হয়ে দলের নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রতারক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বেও প্রতারণার একাধিক মামলা থাকলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা প্রশ্নবিদ্ধ।

এছাড়াও, প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের যোগসাজশে, আওয়ামী লীগ নেতা প্রতারক মোস্তাফিজুর রহমান এমন একটি মিথ্যা মামলা করার ইঙ্গিত দিয়েছেন ইতিমধ্যে যেটির ফোন রেকর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে সরবরাহ করা হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD