1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

পরকিয়া নয়,ধর্ষনের ধারনকৃত ভিডিও নিয়ে বিতর্কে জড়িয়ে ০২ সন্তানের জননীকে হত্যা,পলাতক খুনি হেলাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগতিতে রিনা আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হক মার্কেট সংলগ্ন বেঁড়ীর উপরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে । খবর পেয়ে রামগতি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত রিনা কমলনগর উপজেলার পাটোওয়ারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষ খুনি হেলাল কমলনগর উপজেলর চর ফলকন ইউনিয়নের পলোয়ান বাড়ির মো: শাজাহানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রিনা একজন প্রবাসীর স্ত্রী জানতে পেরে মোটা অর্খ হাতিয়ে নিতে বহু দিন থেকেই কয়েকজন মিলে নিহত রিনার পিছু নেয়। বিগত প্রায় ৮/১০ মাস পুর্বে রিনার সাথে খুনি হেলালের পরিচয় হয় হাজিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে। হেলাল সাংবাদিক এবং থানার সোর্স পরিচয়ে ওই নারীর পারিবারিক বিভিন্ন সমস্যার সহযোগিতার আশ্বাস দিয়ে কয়েক দিনের মধ্যেই রিনার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এক সময় রিনার মাকে ধর্মের মা বলে পরিবারের সদস্য হয়ে যায় । গত ০২(দুই)মাস পুর্বে রিনাকে তুষার ভবনের একটি রুমে আসতে বললে বিশ্বাস করে ধর্মের ভাইয়ের কথামত সেখানে আসলেই এক পর্যায় রিনাকে জিম্মি করে খুনি হেলাল ধর্ষনের ভিডিও ধারন করে রাখে । এই ভিডিওর ভয় দেখিয়ে নানা সময় রিনার থেকে মোটা অংকে টাকা হাতিয়ে নেয়। ঘটনার শুরু থেকেই হেলালের সাথে বিভিন্ন সময় চলাফেরা করা কয়েজ জন সহযোগী জড়িত ছিল। যাদের ছত্রছায়ায় হেলাল নানা অপরাধ করে আসছে বলে বিশেষ সুত্রে জানা যায়। এ ছাড়া দীর্ঘ দিন থেকে এই চক্রটি এভাবেই প্রতারনার জাল বিস্তার করে আসছে।

গত মঙ্গলবার সারা রাত ধর্ষনের পর ভোর ০৫টার সময় হাজিরহাট বাজারের উত্তর মাথায় হেলালের সাথে রিনাকে দেখতে পায় স্থানীয় নাইট গার্ড।
ঘটনার দিন বুধবার ভোরে খুনি হেলাল তার মোটরসাইকেলে করে রিনাকে নিয়ে নোয়াখালীতে রওয়ানা দেয় । পথিমধ্যে তাদের মধ্যে ধর্ষনের ধারনকৃত ভিডিও নিয়ে কথা কাটাকাটি হয়। এক সময় স্থানীয়রা জড়ো হলে তারা সেখান থেকে কেটে পড়ে। সেখান থেকে কিছুদুর যাওয়ার পর দ্রুতগতির মোটরসাইকেল থেকে পেছনে বসা রিনাকে ছিটকে ফেলে দিলে মাথায় আঘাত পেয়ে ক্ষনিকের মধ্যে ঘটনা স্থলেই রিনার মৃত্যু হয়। চার দিক থেকে স্থানীয়রা ছুটে আসলে খুনি হেলাল দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী বিষয়টি থানায় জানালে পুলিশ এসে রিনার মরদেহ থানায় নিয়ে সঠিক তথ্য উদঘাটনে সদর হাসপাতাল প্রেরন করলে ময়না তদন্তে রিনাকে ০৪ মাসের গর্ভবতী হওয়ার প্রমান পাওয়া যায়। ।

এ ব্যাপারে রিনার ভাই খুনি হেলালের ফাঁসি ও সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন,পরিবারের পক্ষ থেকে ধর্ষন ও হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাটি সুক্ষভাবে তদন্ত করছে এবং খুনিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD