1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

আরএমপি’র অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২।  

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো :

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৯০০ গ্রাম গাঁজা এবং ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা ও ডিবি পুলিশ।

 আরএমপির রাজপাড়া থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মিরাজ হোসেন (২০) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: হৃদয় (২৬) চন্দ্রিমা থানার হাজরা পুকুর ডাবতলা এলাকার মো: বাবর আলীর ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় আরএমপি’র রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: তরিকুল ইসলাম ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার বুলনপুর এলাকায় একজন গাঁজা বিক্রি করছে।

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিরাজকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

 অপরদিকে একই দিন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শাহ আলী ও তার টিম রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকা থেকে আসামি হৃদয়কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট জব্দ করে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD