1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দিনাজপুরে বিরল থানার সাইকেল মেকানিক আসাদুল হক কে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

সাবু রায় ( বিকে) স্টাফ রিপোর্টারঃ

গত ১৫/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান ৪.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার বিরল থানাধীন যুগিহারী গ্রামস্থ ভিকটিম তাহার নিজ বসত বাড়ী হইতে নিজস্ব চার্জার ভ্যান নিয়া ভাড়া খাটার জন্য বাড়ীর বাহিরে যায়। পরবর্তীতে ভিকটিম আর বাড়ীতে ফেরত না আসলে ভিকটিমের পরিবারের লোকজন খোঁজাখুজি করিতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে ইং ১৬/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় বিরল থানাধীন ৩নং ধামইর ইউনিয়নের অন্তর্গত মাটিয়ানদিঘী গ্রামস্থ সিতলা মন্দির এর পশ্চিম পার্শ্বে বাজনাহার হইতে কাশিডাঙ্গাগামী পাকা রাস্তার উপর একটি মৃতদেহ পরে আছে মর্মে সংবাদ পেয়ে ভিকটিমের পিতা ঘটনাস্থলে গিয়া তার ছেলের মৃতদেহ সনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে এ সংক্রান্তে মামলা রুজু করা হয়। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলা রুজুর পরপরই দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর এবং বিরল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুস ছবুর এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা এর সমন্বয়ে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত ও ডিসিস্টের নিকট হইতে লুষ্ঠিত চার্জার ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করার নিমিত্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইং ২১/০৭/২০২৫ তারিখ রাত্রি অনুমান ০৪.৩০ ঘটিকায় বিরল থানাধীন মোতাপুকুর গ্রামস্থ আসামীর শ্বশুর বাড়ী হতে আসামী মোঃ নাজমুল হক মুন্নাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সংক্ষিপ্ত বিবরনীঃ
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় ডিসিস্ট আসাদুল হক ডিসিস্টের এলাকায় সাইকেল মেকানিক হিসেবে পরিচিত। সেই সুবাদে বছর খানেক আগে চানাচুর বিক্রির উদ্দেশ্যে একটি ঠেলা ভ্যান তৈরির করার জন্য ডিসিস্টের পরামর্শে আসামী মুন্না ০৪ (চার) টি চাকা ও এক্সেল কিনে ডিসিস্টকে সরবরাহ করেন। ডিসিস্ট ভ্যান তৈরি করা বাবদ ১২০০০/- হাজার টাকা অগ্রিম দাবি করলে আসামী মুন্না ডিসিস্টকে ৬০০০/- টাকা প্রদান করেন। পরবর্তীতে ডিসিস্ট আসামীকে ভ্যান তৈরি না করে দিলে তার প্রতি আসামীর ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভে আসামী ডিসিস্টের উক্ত ভ্যানটি ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে ঘটনার দিন ১নং আসামী ডিসিস্টকে মামলার ঘটনাস্থলে কৌশলে মালামাল বহন করার কথা বলে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আনুমানিক রাত ২১.০০ ঘটিকার সময় আসামীর নিজ মোবাইল ফোন মাটিতে ফেলিয়া দিয়া ডিসিস্টকে খোঁজার জন্য বলিলে ডিসিস্ট মাথা নিচু করিয়া মোবাইল ফোন খোঁজার চেষ্টা করিলে আসামী পিছন দিক হইতে তাহার নিকটে থাকা শরীরের মধ্যে লুকানো ধাঁরালো দা দিয়া ডিসিস্ট এর মাথায় এলোপাথারীভাবে কোপ মারিতে থাকে। তখন ডিসিস্ট নিস্তেজ হয়ে পাকা রাস্তার উপর উপুর হয়ে পড়ে গেলে আসামী মুন্না তাহার হাতে থাকা দা টি পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলিয়া দিয়া ভিকটিমের চার্জার ভ্যানটি নিয়া ২নং আসামী মোঃ রুবেল ইসলাম ওরফে সাহেব আলী এর নিকট যায়। তাহারা উভয়ে শলাপরামর্শ করিয়া উক্ত চার্জার ভ্যানটি কৌশলে জনৈক কিনু দেব শর্মা নামক ব্যক্তির নিকট দরদাম ঠিক করিয়া বিক্রির প্রস্তাব দিলে কিনু দেব শর্মা সরল বিশ্বাসে ১নং আসামীকে মালিক জানিয়া ৩৫,০০০/-টাকার বিনিময়ে ক্রয় করে।

পরবর্তীতে ১নং ও ২নং আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে কিনু দেব শর্মার বাড়ী হইতে লুষ্ঠিত চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়। ভ্যান উদ্ধার শেষে আসামী মুন্নার পূর্বে দেওয়া তথ্য মতে তাহার দেখানো ধানক্ষেতে তল্লাশী করে ঘটনাস্থলের পাশ্ববর্তী জনৈক আফছান আলীর ধানক্ষেত হতে খুনের কাজে ব্যবহৃত দা টি উদ্ধার করা হয়।

খুনের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামী
১। মোঃ নাজমুল হক মুন্না (৩২), পিতা- মোঃ মজিবর রহমান, মাতা- মোছাঃ লাইলী বেগম, সাং দামাইল, থানা- বিরল, জেলা-দিনাজপুর।
২। মোঃ রুবেল ইসলাম ওরফে সাহেব আলী (৩৬), পিতা- মোঃ সলেমান আলী, মাতা- মোছাঃ রুবিনা খাতুন, সাং জালালী আটগাও, থানা- বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।

উদ্ধারকৃত আলামত:
১। ভিকটিমের ০১টি চার্জার ভ্যান।
২। ভিকটিমের ০১টি স্যাম্ফোনী বাটন মোবাইল ফোন।
৩। খুনের কাজে ব্যবহৃত ০১টি দা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD