1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

চুনারুঘাটে শ্রমিক সুজনকে প্রবাসে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

 

এম এস জিলানী আখনজী চুনারুঘাট প্রতিনিধিঃ

হবিগঞ্জ চুনারুঘাটের অবৈধ মাহি এন্টারপ্রাইজের মালিক প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে এক প্রবাসীকে বিদেশে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামের সিএনজি ড্রাইভার সুজন মিয়াকে সৌদি আরবে শ্রমিক হিসেবে পাঠিয়ে প্রতারনা ও নির্যাতনের প্রতিবাদে প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে  এ প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় চুনারুঘাট মধ্য-বাজারে সিএনজি শ্রমিকবৃন্দ ও ঝুড়িয়া গ্রামের এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সুজনের স্ত্রী, পরিবার, এলাকাবাসী ও সিএনজি শ্রমিকবৃন্দ প্রমূখ।

নির্যাতিত প্রবাসী সুজনের স্ত্রী মানববন্ধনে জানান- প্রতারক হুসাইন মোল্লা অবৈধ মাহি এন্টারপ্রাইজ নামের ভূয়া  প্রতিষ্ঠানের মাধ্যমে সুজনকে সৌদি আরব পাঠিয়ে অমানবিক নির্যাতন ও প্রতারনা করেছে। আমি আমার স্বামীকে স্ব-শরীরে দেশে ফেরত চাই। তার পরিবারও একই সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় সিএনজি শ্রমিক নেতা মোঃ সাজিদ মিয়া বলেন- উপরোক্ত বিষয়ে থানায় মামলা হওয়া সত্বেও প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে কেন? এখনও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শ্রমিক নেতারা এসময় ক্ষোভ প্রকাশ করে আরোও বলেন- প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাহি এন্টারপ্রাইজ নামে ট্রাভেলস এজেন্সি খুলে কিভাবে সাধারণ মানুষের সাথে এসব প্রতারণা করছে সে, এর আগেও আমাদের একাদিক শ্রমিকের সাথে এরকম প্রতারনা করেছে প্রতারক হুসাইন মোল্লা। এসময় তারা অনতিবিলম্বে প্রশাসনের মাধ্যমে এ অবৈধ ট্রাভেলসটি বন্ধের দাবী ও প্রতারক হুসাইন মোল্লাকে আইনের আওতায় আনার দাবী জানান।

মামলা সূত্রে জানা যায়,  উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামের সিএনজি ড্রাইভার সুজন মিয়াকে প্রায় দেড় বছর যাবৎ সৌদি আরবে ড্রাইভিং ভিসার কাজ দিবে বলে সে-দেশে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন করছে প্রতারক হুসাইন মোল্লা। এ বিষয়ে ড্রাইভার সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে চুনারুঘাট থানায় প্রায় এক মাস পূর্বে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মামলা সূত্রে আরোও জানা যায়, ড্রাইভার  সুজন মিয়ার কাছ থেকে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় কাজ দিবে বলে চার লক্ষ বিশ হাজার টাকা নেয় মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রতারক হুসাইন মোল্লা। এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী মোছাঃ শোভেনা আক্তার প্রতারক হুসাইন মোল্লার কাছে তার স্বামীর নির্যাতন ও অত্যাচারের কথা বললে উল্টো হুসাইন মোল্লা তাকে অশালীন আচরন করে এবং বিভিন্ন ধরনের হুমকি দমকি প্রদান করে। 

এ বিষয়ে চুনারুঘাট থানার এস আই  মৃদল রায়ের কাছে প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন ও মামলার বিষয়ে জানতে চাইলে, তিনি  জানান- আমি এখন অসুস্থ ছুটিতে আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD