1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

টাঙ্গাইল এলেঙ্গাতে অবৈধ বালুমহাল বন্ধ করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা পৌরসভাধীন লৌহজং নদীতে বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেডের মাধ্যমে বালুমহাল তৈরির প্রক্রিয়া করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার (১২ জুলাই) বিকালে পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন লৌহজং নদীর তীর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মহিলাসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসীর দাবি, কালিহাতী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামাল লিটন ও এলেঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্যরা লৌহজং নদীতে বালু উত্তোলনের সাথে জড়িত। তাদের অবৈধ বালু ব্যবসার কারণে নদীগর্ভে বিলীন হবে এ অঞ্চলের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলের মাঠ। দ্রুত বালুবাহী বাল্কহেড ও বালুমহাল তৈরি প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নাম ভাঙ্গিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হালিমুজ্জামাল লিটন ও এলেঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক লৌহজং নদীতে বালু উত্তোলন ও বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল তৈরি প্রক্রিয়া করছেন।

বক্তারা আরও বলেন, এ জায়গায় যদি বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালু তোলা হয় তাহলে আমাদের বাড়িঘর, পাথারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, মাদ্রাসা, ফসলি জমি সবকিছু নদীতে চলে যাবে। আমাদের দাবি, কোনোভাবেই এখানে বালুবাহী বাল্কহেড মাধ্যমে বালুমহাল তৈরি করা দেওয়া যাবে না। বালু উত্তোলনে বাধা দেয়ায় আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম ও সামছুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

সুলতান বেগম নামের এক নারী বলেন, আমরা নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছি। এখন যদি আবার নদী থেকে বালু উত্তোলন করে তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা চাই নদীতে বালু কাটা যেন না হয়। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের ভিটামাটি রক্ষায় এগিয়ে আসুন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গ্রামবাসী সুলতানা বেগম, জহিরুল ইসলাম, অক্ষয় ভৌমিক, শাহজাহান মন্ডল ও সজীব প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD