1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

ডুবে যাওয়া নৌকা আর ভাসতে দেওয়া হবে না — দিনাজপুরে জাগপার রাশেদ প্রধান

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

হারুন রশিদ, জেলা প্রতিনিধিঃ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “৫ আগস্টেই আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। যেই নৌকা একবার ডুবে গেছে, তা আর কখনও উঠতে দেওয়া হবে না।”

রোববার (১৩ জুলাই) দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড়ে ‘গণঅভ্যুত্থান স্মরণ’ ও আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জাগপার নেতাকর্মীরা শহরে গণসংযোগ ও র‌্যালি করেন।

রাশেদ প্রধান আরও বলেন, “বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে, যার উৎস ভারত। আমাদের সেনানিবাসের ভেতরে অবস্থিত এমআইএসটি (MIST) নামক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ভারতের চারজন সেনা কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন—তা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই।”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক দল, প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার পতনের ১০ মাস পরেও এই আধিপত্য চলতে দেওয়া যায় না। আগামীর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ।”

পথসভায় সভাপতিত্ব করেন জেলা জাগপা সভাপতি অ্যাডভোকেট নুরুন্নবী। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল প্রধান, সাংগঠনিক সম্পাদক অরুণ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD