1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

নালিতাবাড়ীতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ১২ জুলাই শনিবার দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

আড়াইআনী চকপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। অপরদিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে উদ্ধার হওয়া ব্যক্তির (৫৫) পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া শুক্রবার সন্ধ্যায় ওষুধ কিনতে আড়াইআনী বাজারে আসেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার দুপুরে স্থানীয়রা একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD