1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এম এ খায়ের সভাপতি সাইদুর রহমান ভূইয়া সম্পাদক নির্বাচিত 

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোণা জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১১ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার কলমাকান্দা  উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কলমাকান্দা মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে কলমাকান্দা উপজেলা বিএনপি এই সম্মেলনের আয়োজন করে। কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর
সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।বিশেষ অতিথি হিসেসে বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল, এডভোকেট সিরাজুল ইসলাম খোকন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে প্রবীন নেতা এম এ খায়ের ও সাধারণ সম্পাদক হিসেবে লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়ার নাম ঘোষনা করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD