1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ডা. মুহা. জাহাঙ্গীরকে রাজশাহী-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষনা।

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

ইসলামী আন্দোলনের নির্ভরযোগ্য নেতা ও পরীক্ষিত মুজাহিদ এবং  ডা: লুৎফর রহমানের গর্বিত ও রাজশাহীর কৃতি সন্তান, রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ও সফল চিকিৎসক, স্বৈরাচার হাসিনার দ্বারা বারবার নির্যাতিত ডা. মুহা. জাহাঙ্গীর-কে রাজশাহী-২ (রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ডা. মুহা. জাহাঙ্গীর রাজশাহী মহানগরীর একজন সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার নায়েব আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র থেকে জানা যায় , তাঁর সুদীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, জনসেবামূলক কার্যক্রম এবং আদর্শিক অঙ্গীকারকে মূল্যায়ন করেই তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

রাজশাহী নগরীতে ইতোমধ্যে তার পক্ষে তৃণমূল পর্যায়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, একজন আদর্শিক, শিক্ষিত ও জনগণের সাথে সম্পৃক্ত নেতৃত্ব হিসেবে ডা. জাহাঙ্গীর সাহেব ইসলামী রাজনীতিকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

নেতৃত্ব, নিষ্ঠা ও নৈতিকতা—এই তিন গুণে গুণান্বিত হয়ে তিনি রাজশাহীবাসীর আস্থা অর্জনের পথে অগ্রসর হচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD