1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী চাই ব্যানারে ইউএনও বরাবর বিএনপির স্বারকলিপি প্রদান

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফ্যাসিস্ট মুক্ত নাগেশ্বরী চাই’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা এক বিক্ষোভ ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলার কিছু অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিস্ট চক্র গোপনে সক্রিয় রয়েছে। এ চক্র স্বাধীন মতপ্রকাশ, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্মারকলিপিতে বিএনপি দাবি করে, উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক পলাতক থেকেও নিয়মিতভাবে বেতন-ভাতা উত্তোলন করছেন, অথচ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

স্মারকলিপিতে দলটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—
১. উপজেলায় সক্রিয় ফ্যাসিস্ট তৎপরতার তদন্ত ও দমন,
২. নাগেশ্বরী মহিলা কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন,
৩. গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ নিশ্চিতকরণ,
৪. জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা,
৫. ফ্যাসিস্ট ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে গ্রেফতার।

নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনগণ আরও কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকজলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, মো. মকবুল হোসেন, মো. তানজিমুল ইসলাম কিরন, মো. মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. আজিজুল হকসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD