1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইবি সিআরসির ফল উৎসব

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি)—এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত এই আয়োজন করা হয়।

এসময় শিশুদের মাঝে কাঁঠাল, কলা, আপেল, জামরুল, ড্রাগন ফল, আনারস, খেজুর, আমড়া, জাম, পেয়ারাসহ বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়। এছাড়া শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি প্রমুখ।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “কাম ফর রোড চাইল্ড সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। আমাদের একটি স্কুল আছে—‘সিআরসি স্কুল’—যেখানে ২০-২৫ জন শিক্ষার্থী রয়েছে। আমরা তাদের নিয়ে এই ফল উৎসবের আয়োজন করেছি, যাতে তারা পুষ্টিকর ফল ভোগ করে আরও সুস্থ ও সমৃদ্ধ হতে পারে। আমাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD