1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মসজিদে মলমূত্র নিক্ষেপ: জমি নিয়ে বিরোধের জেরে ধর্মীয় উপাসনালয়ে বর্বরোচিত হামলা ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২১ লক্ষ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার; একজন আসামী গ্রেফতার। দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf- ৫১ বোতল উদ্ধার। পলাতক-০১ (এক) এবং অজ্ঞাতনামা আসামী ৩/৪ জন মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় দুর্গাপুরে গণসচেতনতামূলক সমাবেশ ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

কয়রায় ভঙ্গুর সেতু দিয়ে পারাপার,চরম দুর্ভোগ দু’পারের হাজার মানুষের

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৩ বার পঠিত

কয়রা (খুলনা )প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের খালের উপর নির্মিত ওড়াতলা নামক স্থানের সেতুটি ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগের মধ্য রয়েছে দুপাড়ের মানুষ। প্রতিদিন চরম ঝুঁকির মধ্য পারাপার হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জরুরী ভিত্তিতে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা খালের ওপর ওড়াতলা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে নেই কোনো রেলিং। বেশির ভাগ পিলারের পলেস্তরা ওঠে গেছে এবং সেতুটির মাঝখানে ভেঙ্গে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। বেরিয়ে গেছে রড। ভেঙে যাওয়া সেতুটির বড় একটি অংশে কাঠের পাটাতন ও বাঁশ বিছিয়ে দিয়ে পার হচ্ছে ৪ গ্রামের হাজারও মানুষ ও যানবাহন। যে কোনো সময় পুরা সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
২নং কয়রা গ্রামের শিক্ষক মাওলনা ওয়াজেদ আলী বলেন, সেতু দিয়ে বৃদ্ধ ও শিশুদের মারাত্বক ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সেতু দিয়ে পারাপারের সময় অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে। স্কুলে ছেলে-মেয়েদের পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। এলাকাবাসীর দির্ঘদিনের দাবী পূর্বের স্থলে একটি ব্রিজ নির্মানের।
কয়রা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুম বিল্লাহ বলেন, ২নং কয়রা ও ওড়াতলা হাফিজিয়া মাদরাসার সামনে ১৯৯৬ সালে খালের ওপর সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণতে রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ সেতুটি নির্মাণের কোনো লক্ষণ নেই। জনমনে আতঙ্ক আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারও মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান বলেন, কয়রা সদর ইউনিয়নের ৪ ও ২ নং ওয়ার্ডের সংযোগস্থলে নির্মিত সেতুটির ওপর দিয়ে পার্শবর্তী ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারনের কয়রা সদরে আসতে হয়। ওই ঝুকিপূর্ণসেতু দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়। কখন যেন এটি ভেঙে পড়ে। এমন আশঙ্কা নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
কয়রার এলজিআরডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন বলেন, ঝুকিপূর্ণ সেতুটি পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। সেতুটি পুর্ন নির্মান করার জন্য উধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, সেতুটি অনেক আগেই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সেতুটি পুর্ন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD