1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

কোরবানির সময় মাংস কাটতে গিয়ে দুই দিনে আহত ৩৪৪ জন

  • প্রকাশিতঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

দৈনিক নয়া কন্ঠ ডেক্সঃ

ঈদুল আজহার কোরবানির সময় পশু জবাই ও মাংস কাটাকাটির কাজ করতে গিয়ে রাজধানীতে গত দুই দিনে আহত হয়েছেন অন্তত ৩৪৪ জন। এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার ১৬৫ জন এবং পরদিন রোববার দুপুর ২টা পর্যন্ত আরও ৭০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় ভর্তি করে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ডা. মোস্তাক আহমেদ জানান, “অধিকাংশ আহত হয়েছেন ছুরি বা দা ব্যবহারের সময় অসাবধানতাবশত হাত-পা কেটে যাওয়ায়।”

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ঈদের দিন চিকিৎসা নিয়েছেন ১০৯ জন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির সময় ধারালো অস্ত্র ব্যবহারের সময় অসাবধানতার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।

এ ছাড়া ঈদের আগের দুই দিন—বৃহস্পতিবার ও শুক্রবার—কোরবানির পশু হাট থেকে আনা-নেওয়ার সময় আহত হয়ে আরও ৩০ জন নিটোরে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২১ জন আহত হন শুক্রবার এবং ৯ জন বৃহস্পতিবার।

হাসপাতাগুলো জানিয়েছে, প্রতি বছরই ঈদুল আজহায় এমন দুর্ঘটনার হার বাড়ে, যার প্রধান কারণ অস্ত্র ব্যবহারে অদক্ষতা ও অসতর্কতা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD