1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

নয়া কন্ঠ  প্রতিবেদক: আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঘাটতির প্রাক্কলন ধরা হয়েছে। যা জিডিপির ৩.৬ শতাংশ এবং চলতি অর্থবছরের ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার চেয়ে কম।

সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে মার্কিন ডলারের বিপরীতে টাকার ব্যাপক অবমূল্যায়নের কারণে বিদেশি ঋণের মূলধন ও সুদ পরিশোধের ব্যয় বেড়েছে। তারপরও বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে থাকবে।

ড. সালেহউদ্দিন আরো বলেন, মোট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করছি। এছাড়া আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ ১ লাখ ২২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ সুদ বাবদ ১ লাখ কোটি টাকা এবং বিদেশি সুদ বাবদ ২২ হাজার কোটি টাকা।

 

 

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রাথমিক বাজেট ঘাটতি ছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ধরা হয়েছে (জিডিপির ৪.১ শতাংশ)।

সংশোধিত বাজেটে মোট ঘাটতির মধ্যে, আমি অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ৯ হাজার কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD