1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

আ.লীগের ষড়যন্ত্রে জাতীয়করণ থেকে বঞ্চিত সরিষাবাড়ী কলেজ:জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

আ.লীগ শাসন আমলে বৈষম্যের শিকার হওয়া জামালপুরের ঐতিহ্যবাহী “সরিষাবাড়ী কলেজ” জাতীয়করণে দাবি ও বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে সরিষাবাড়ী কলেজ মিলনায়তনে হলরোমে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করে বৈষম্যের শিকার হওয়া সরিষাবাড়ী কলেজ কতৃর্পক্ষ। 

সরিষাবাড়ী কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক খায়রুল আলম শ্যামল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু,কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল বারিক, উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন,সাবেক জি.এস রবিউল ইসলাম,কলেজের সাবেক ভিপি বিকাশ চন্দ্র সাহা লিটন, শ্যামল,সরিষাবাড়ী ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ,পৌর ছাত্রদলের আহ্বায়ক সবুজ মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৯৬৭ সালে তৎকালীন কিছু বরেণ্য শিক্ষাবীদ সুধীজনের প্রচেষ্টায় প্রায় ১০: ৯৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় সরিষাবাড়ী কলেজ। আজ সেই কলেজের নাম যশ খ্যাতি বিনষ্ট করার অপতৎপরতায় একটি কুচক্রী মহল।আ.লীগের আমলে এই কলেজকে সরকারি না করে বঙ্গবন্ধু নামে একটি কলেজকে তারা সরকারি ঘোষণা করে। যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিলো মাত্র ২শত। 

এখন আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে, সরিষাবাড়ী কলেজ এর নামের সাথে হুবহু মিল রেখে, সরিষাবাড়ী সরকারি কলেজ নামকরণ করা হয়েছে।এতে আমরা কলেজ ও এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সাথে সরিষাবাড়ীর মুল কলেজ (সরিষাবাড়ী কলেজটি) জাতীয়করণ করার দাবি জানান। দাবি পুরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও বক্তারা হুঁশিয়ারী দেন। এসময় সরিষাবাড়ী কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD