1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মেহেরপুরে নারী-শিশুসহ ৩০ জনকে ঠেলে দিল বিএসএফ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

হিরক খান মেহেরপুর থেকে:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করেছে। আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে ঘটেছে আজ মঙ্গলবার ভোররাতে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আনন্দবাস ক্যাম্পের সদস্যরা জানান, ভোররাতে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

 

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিল এবং বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

 

স্থানীয় সূত্র জানায়, এরা বেশ কয়েক বছর আগে জীবিকার সন্ধানে ভারতে পাড়ি জমিয়েছিল। মূলত ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিযুক্ত ছিল। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি জেলে রাখে। সেখান থেকেই পরে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে।

 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করার পর থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD