1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫-এর ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্ধারিত সময়সীমার মধ্যে চারটি পদের বিপরীতে মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিটির সভাপতি মো. মাহবুবুল হকের নিকট জমা পড়া মনোনয়নপত্র অনুযায়ী, সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. হাফিজুর রহমান ও মো. আব্দুল মজিদ। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. আবু তালেব।

নির্বাচনী এলাকা ‘ক’ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) থেকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. শহীদুল্লাহ এবং ‘খ’ এলাকা (গাংনী উপজেলা) থেকে সদস্য পদে মনোনয়ন দিয়েছেন এস. এম. ফয়েজ।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সমবায় ব্যাংকের বর্তমান সভাপতি মো. নুরুল ইসলাম, মেহেরপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং অফিস সহকারী রানা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ মে ২০২৫, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD