1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

পাঁচবিবিতে আওয়ামীলীগের চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মামূনুর রশিদ মিল্টনের অপসারণ ও গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা।

২৫ মে রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রুহুল আমিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট- ২ আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন হিসাবে পরিচিত।

আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে তিনি নিয়মিত অফিস না করায় সাধারণ জনগণ নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে।।এছাড়াও তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারী প্রণোদনার সার বীজ কৃষককে না দিয়ে নিজে আত্মসাৎ সহ ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, অসহায়- হত দরিদ্র মানুষদের কাছ থেকে জন্মনিবন্ধন আবেদন, সংশোধন পরিবর্তনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন।

তিনি আরো অভিযোগ করে বলেন, মামুনুর রশিদ মিল্টন তার ছোট ভাই বাকীর মাধ্যমে
মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক/বিধবা ভাতা সহ অন্যান্য সুবিধাভোগী গরীব অসহায় মানুষদের কাছ টাকা আদায় করেন । অবিলম্বে আওয়ামীলীগের দোসর, ঘুষখোর, চাঁদাবাজ ভোট চোর চেয়াম্যানের অপসারণের দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ২ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আরমিনা বেগম, প্যানেল চেয়ারম্যান-৩ ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সদস্য নুরুল হুদা, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজুল আলম চপল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তহমিনা বেগম ও নুরবানু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD