1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নেত্রকোণায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৫ বার পঠিত

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা প্রতিনিধি:

দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বারহাট্টা অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।সম্মেলনে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহম্মদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বারহাট্টা উপজেলার ইউনিয়নের মোট ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে ১ শত ৬০ ভোট পেয়ে মোঃ মোস্তাক আহম্মদ এবং সাধারণ সম্পাদক পদে ১ শত ৯১ ভোট পেয়ে আশিক আহমেদ কমল নির্বাচিত হয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD