1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নতুন বাংলাদেশ গড়তে ৩১দফা বাস্তবায়ন করতে হবে পটিয়ায় ওলামা দলের সভায় ইদ্রিস মিয়া

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত

ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরো

২৪ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন,বিগত ১৬ বছর ফ্যাস্টিট শেখ হাসিনা ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আলেম ওলামাদের
নির্যাতন করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে । অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলামী মূল্যবোধকে যথাযথ সম্মানে অভিষিক্ত করেছে। তিনি পটিয়ায় উপজেলা ও পৌরসভায় ওলামা দলকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি গতকাল পটিয়া উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কর্মী
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মৌলানা মজিবুর রহমানের সভাপতিত্বে পটিয়া উপজেলা ওরপৌরসভা ওলামা দলের কর্মী সভা ২৩ মে শুক্রবার বিকেলে বায়তুল শরফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাএনেতা সাইফুদ্দিন সালাম মিঠু, বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, এস.এম.সুমন,উপজেলা উপজেলা বিএনপি নেতা এডভোকেট ফোরকান, শহীদুল ইসলাম সাজ্জাদ, আবছার উদ্দীন সোহেল ওলামা দলের নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আজগর হোসাইন, মাওলানা কুতুবউদ্দিন শাহ নুরী, মাওলানা রহিম উল্লাহ, মাহবুল আলম, তৌহিদুল ইসলাম, মাওলানা রহিম উল্লাহ, মাওলানা ইব্রাহিম, হাবিবুল্লাহ, মুফতি লোকমান, হাফেজ মাওলানা ইব্রাহিম,মাওলানা শরীফ উল্লাহ আশিকী,নুরুল আলম, মাওলানা সাখাওয়াত, সিরাজুল ইসলাম, আরাফাতে আলী, আবু সৈয়দ, মুস্তাফা, হাসান মুরাদ, আবু ছালেহ, জিয়াউর রহমান, আবছার আমেরী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD