1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ লক্ষ্মীপুর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মো লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেসরকারি প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওর্নাস এসোসিয়েশন ব্যানারে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।

এসময় সংগঠনের প্রচার সম্পাদক মো. মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মেহেরুল হাসান রাজু, সহ-সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক সাংবাদিক আব্বাছ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রহমত উল্যাহ, সামছ মোহাম্মদ তারেক মোল্লা, শহিদ উল্যাহ, ফরহাদ হোসেন, দিদারুল আলম বাসারসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, জেলায় পল্লী বিদ্যুত ও পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় ৭ লাখ। গত ১৫দিন ধরে প্রতিদিন গড়ে ১২/১৫ বার পর্যন্ত লোডশেডিং দেয়া হচ্ছে। এতে করে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি বার বার লোডশেডিংয়ের কারনে অনেক যন্ত্রপাতি বিকল হয়ে যাচ্ছে। ফলে ব্যবসা-বানিজ্য বন্ধের উপক্রম হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানান তারা। অন্যাথায় বিদ্যুত অফিস ঘেরাওসহ আরো কঠোর কর্মসুচির হুঁশিয়ারি দেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD