1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আরএমপি ডিবির অভিযানে ১০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার  ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে  অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোবাইলসহ ১ চোরকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: শহিদ (২৩)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মো: খায়রুল ইসলামের ছেলে। 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল রাত পৌনে ৮ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি শহিদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদ জানায় যে, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD