1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

সিভিল সার্জন এর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

আজিজুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন।

বুধবার (২১মে) সকালে খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। পরবর্তীতে তিনি জরুরী বিভাগ, ডায়েট রুম, সংস্কারাধীন অপারেশন রুম, ভায়া রুম ও আউটডোর সেকশন ঘুরে ঘুরে পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাক্তার জহিরুল ইসলাম , মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, মোঃ সরোয়ার হোসেন, অফিস সহকারী দেব্রত সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD