1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

রূপগঞ্জে শত বছরের রাস্তা দখলমুক্ত: এলাকাবাসীর প্রতিবাদে কোম্পানির দেয়াল ভাঙা, ফের দালালচক্র সক্রিয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার শত বছরের পুরোনো ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপ অবৈধভাবে দখল করে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের প্রভাব খাটিয়ে সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট এই রাস্তা কোম্পানির সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

গত ৫ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা গণউপস্থিতিতে কোম্পানির তৈরি করা প্রাচীর ভেঙে রাস্তাটি পুনরুদ্ধার করেন।

তবে এলাকাবাসীর দাবি, দখলমুক্ত করার পরও একটি প্রভাবশালী মহল কোম্পানির স্বার্থে আবারও রাস্তার দিক পরিবর্তন করে জনগণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করতে চাচ্ছে।

স্থানীয় এলাকাবাসীরা বক্তব্য বলেন,আমরা শৈশব থেকে এই রাস্তা দিয়ে ইউনিয়ন পরিষদে গেছি। এখন সেই রাস্তায় দেয়াল তুলে আমাদের আটকে দেওয়া হয়েছিল। এটা কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারে না। আমরা জোর করে রাস্তা উদ্ধার করেছি, প্রয়োজনে আবার করব। ইউনিয়ন পরিষদে জন্মসনদ, নাগরিকত্ব, ভাতার কাগজসহ নানা প্রয়োজন নিয়ে যেতে হয়। অথচ সাধারণ মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে আসতে বাধ্য করা হচ্ছিল। এটা মেনে নেওয়া যায় না।”
ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা শুধু রাস্তা না, এটা আমাদের অধিকার। এই জায়গা দিয়ে শুধু ইউনিয়ন পরিষদে না, মাঠে, কবরস্থানে, মসজিদে যাওয়াও ব্যাহত হচ্ছিল। রাস্তা ফিরিয়ে না পেলে আমরা কঠোর কর্মসূচি দেব।”
আমরা গরিব মানুষ। আমাদের কোনো নেতা নেই, পেছনে টাকা নেই। আমরা শুধু ন্যায়বিচার চাই। এই রাস্তা নিয়ে যদি আবার চালবাজি করা হয়, আমরা ঘরে বসে থাকব না।”

এসময় উপস্থিত ছিলেন স্থানীয়,মসিউর রহমান টিপু, মানসুর মিয়া,মোশারফ মোল্লা,মনির মাস্টার,মানিক,জজ মিয়া,রাশিদুল ইসলাম রাজীব,
কবি হেলাল,মোবারক মোল্লাসহ আরো অনেকে।

এ বিষয়ে বেক্সিমকো গ্রুপের কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের অধিকার হরণ করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD