1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

আদি খান শাকিলের নেতৃত্বে ভালুকা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ

আদি খান শাকিলের নেতৃত্বে ভালুকা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনের পর সংগঠনের মধ্যে বইছে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাকিব হোসেন এর নাম অনুমোদন দেওয়ায় গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছে ভালুকা উপজেলা ছাত্রদল। এই কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সোমবার বিকালে ভালুকা উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আদি খান শাকিল । তার সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা ও ব্যানার বহন করেন এবং নানা স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD