1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

কয়রায় জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি হ্রাস শীর্ষক গোলটেবিল বৈঠক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন,দূর্যোগ ঝুঁকি হ্রাস,অভ্যন্তরীন মাইগ্রেশন ও অভিবাসন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশে ও ডিআরআর সিসিএ প্রকল্পের আয়োজনে উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলের হল রুমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমে এই গোলটেবিল বৈঠক অনু্ষ্ঠিত হয়। উত্তর বোদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাস অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুন অর রশিদ। এতে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ শেখ সায়ফুল্যাহ, ইউপি সদস্য সরদার আবু হাসান, রেজাউল করিম কারিম, মুস্তাফিজুর রহমান, ইরানী খাতুন, মিতা রানী, শাহনাজ পারভীন , কারিতাস বাংলাদেশের এ্যডভোকিসি কো-অর্ডিনেটর কাকলী হালদার,মাঠ কর্মকর্তা মিজানুর রহমান,সামজসেবক শেখ মাসুদুর রহমান,প্রমুখ। এ সময় প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বিভিন্ন দুর্যোগের মাত্রা বেড়েই চলেছে।আবার নদ-নদীতে পলি জমার কারণে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী উপচে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে মানুষ সহায়-সম্বলহীন হয়ে অভ্যন্তরীণ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার । গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে এছাড়া এ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা অভ্যন্তরীণ অভিবাসন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার হ্রাস, জৈব সার ব্যবহারে ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD