
ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের বনেদী ব্যবসায়ী আলহাজ্ব আনসার উদ্দিন মিয়ার ইন্তেকাল
নিজস্ব সংবাদদাতা ঃ ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের বনেদী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ আনসার উদ্দিন মিয়া গতকাল শনিবার বিকেল ৪ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন । তিনি দীর্ঘদিন যাবত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ব্যাংককে দীর্ঘ চিকিৎসার পর বাংলাদেশে স্কয়ার হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি নেত্রকোনার মদন উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরীর মেয়ে হাফসা চৌধুরীর শ্বশুর।
তিনি একজন অত্যন্ত সদালাপী , ধর্মপ্রাণ ও উদারচিত্তের মানুষ ছিলেন বলে এলাকায় সুপরিচিত । মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর , তিনি এক পুত্র , এক কন্যা সন্তান, স্ত্রী , সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আনছার উদ্দিন মিয়ার পিতামহ ঢাকার নবাব বাহাদুর পরিবার ও তৎকালীন ঢাকায় বসবাসরত বৃটিশদের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব ও সম্পর্কিত ছিলেন । উনার নানা ছিলেন ঐতিহ্যবাহী ঢাকার বিখ্যাত আনন্দ সুইটসের প্রতিষ্ঠাতা।
ঢাকার আবুল হাসনাত রোডে জামে নেহাল মসজিদে জানাযা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে আত্মীয় স্বজনের কবরের পাশেই মরদেহ সমাহিত করা হয়।
আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরী, শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন । আল্লাহ তায়ালা যেন দানবীরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন । দেশ ও প্রবাসের সকল ভাইবোনদের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া প্রার্থনা করেন।