1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-.মাসুম চৌধুরী সভাপতি রফিকুল ইসলাম রফিক সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১১ বছর পর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকাল ১১টায় আটপাড়া অডিটরিয়াম হল রুমে উপজেলা বিএনপি  দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। আটপাড়া উপজেলা বিএনপির আহবায়ক৷ আলহাজ্ব মোঃ মাসুম চৌধুরীর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে আটপাড়া উপজেলার ৭ টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন কমিটির ৪৯৭ জন সদস্য সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

নির্বাচনে ৪৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৭ ভোট পেয়ে আলহাজ্ব মোঃ মাসুম চৌধুরী সভাপতি ও ২৫৩ ভোট পেয়ে রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD