1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

দৌলতপুরে জোর করে কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ সেচ্ছাসেবক দলের আহবায়ক আলামিনের বিরুদ্ধে, হামলা আহত-৪

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩০ বার পঠিত

দৌলতপুরে জোর করে কৃষি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ সেচ্ছাসেবক দলের আহবায়ক আলামিনের বিরুদ্ধে, হামলা আহত-৪

সুজন খন্দকার : এবার সেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে জোর করে হাসেম আলি নামে অসহায় এক কৃষকের জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ ওঠেছে দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলামিন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এতে বাঁধা দিলে কৃষক হাসেম আলি’সহ পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে আলামিন ও  সাঙ্গপাঙ্গরা। এই ঘটনায় ভুক্তভোগী হাসেম আলি বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিলেও চুপ রয়েছে পুলিশ।

অভিযুক্ত’রা হলো,
দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের মৃত খোরশেদ আলির ছেলে ও দৌলতপুর উপজেলা সেচ্ছা দলের আহবায়ক ১। মোঃ আলামিন (৩৩), একই গ্রামের মৃত তজেম শেখের ছেলে ২। মোঃ জালাল (৩৮), ও মৃত জয়নাল সেখের ছেলে ৩। রিপন সরকার (৪২)।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়,
আলামিন দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক  হওয়ায়,সেই সুবাদে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জোর পূর্বক অত্র এলাকার বিভিন্ন মানুষের জমি থেকে ভেকু মেশিন দিয়া মাটি কাটে এবং সেই মাটি বিক্রয় করে অবৈধ ভাবে প্রচুর টাকা হাতিয়ে নেন। গত ৭ই মে-২৫  সকালে তালুকনগর বাজারের উত্তর পাশে হাসেম আলি নামক এক কৃষকের জমি হইতে ভেকু মেশিন দিয়ে জমির মাটি কেটে বিক্রয় করতে গেলে ঘটনাস্থলে হাজির জমির মালিক হাসেম আলি। পরে জমির মাটি কাটতে বাঁধা দিলে আলামিন ও তার সাঙ্গপাঙ্গ’রা হামলা করে তাকে গুরুত্ব আহত করে। পরে হাসেম আলির ডাক চিৎকারে তার  পিতা মোঃ ফরিদ শেখ (৫২), ও ছেলে মোঃ তুহিন (১২) এবং স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (২৮) এগিয়ে আসলে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায় আলামিন ও তার সাঙ্গপাঙ্গ’রা। এসময় তাদের পড়নের জামা কাপড় ছিড়ে বিবস্ত্র করে ফেলে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী হাসেম আলি বলেন,আমার জমির মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছিল আলামিন ও তার লোকেরা। আমি বাঁধা দিলে আমাকে সহ আমার পরিবারের সবাইকে বেধড়ক মারপিট করে। এই নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি পুলিশ কাউকে ধরছে না। উল্টো আলামিন আামদের স্বপরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

এই ঘটনায় অভিযুক্ত সেচ্ছাসেবক দলের আহবায়ক আলামিনের সাথে কথা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,আমি এই ঘটানার সাথে কোন ভাবেই জরিত নই। প্রশ্ন করা হয়েছিলো দলীয় প্রভাব খাটিয়ে কিভাবে মাটির ব্যবসা করছেন। এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, আমি কোন মাটির করি না। একটা গ্রুপ আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতি করার জন্য একটি মহল এই অপপ্রচার করছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট
মোঃ জিন্না খান বলেন,জেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলামিন’কে শোকজ করা হয়েছে।

পুলিশ চুপ রয়েছে বিষয়টা অস্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন,আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD