1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

আলীকদম সেনা জোন কর্তৃক লামা-আলীকদমের বিভিন্ন প্রতিষ্ঠানে ২লাখ ৮৫ হাজার টাকা মাসিক অনুদান বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৬৮ বার পঠিত

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ বিগ্রেড এর অধিনস্থ আলীকদম জোন জনগোষ্ঠীর উন্নয়নে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫মে) লামা ও আলীকদমের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা নগদ অনুদান বিতরণ করেন।

আলীকদম জোন (৩১বীর) এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আজ সাড়ে ১১টায় আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা দিয়ে আসছে।

এছাড়াও ব্যাক্তি বিশেষকেও তাৎক্ষণিক সর্বমোট দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ।

এসময় প্রধান অতিথি বলেন, জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে।

সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD