
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে পবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রাথমিক শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।