1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে দুটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২জন।

নিহতরা হলেন-জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সােহাগ হােসেন (৪০) ও একই উপজেলার সিন্দুরকৌটা গ্রামের ইসমাইল হােসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৪)।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়।
ঘটনায় আহতরা হলেন-গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আলী হােসেনের ছেলে তারিক হােসেন (৩৫) ও তেঁতুলবাড়ীয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হােসেন (৩০)।
স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরের দিকে আমজাদ একটি মােটরসাইকেলযােগে গাংনী শহরের দিক থেকে বামন্দী বাজারের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে তেরাইল ব্রিজের অদূরে ওলিনগর নামক স্থানে পৌঁছালে, একই দিকে সােহাগ ও তারিক অপর একটি মােটরসাইকেলযােগে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে আমজাদ এর মােটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় দুটি মােটরসাইকেলের ৩জনই গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সােহাগ ও তারিক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক সােহাগকে মৃত ঘােষণা করেন।

অন্যদিকে,মঙ্গলবার দুপুরে মোস্তাফিজুর সাইকেল চড়ে সিন্দুরকৌটা গ্রামের মাঠে যাচ্ছিল। পথে মধ্যে একটি লাটাহাম্বার গাড়ী তাকে ধাক্কা দিলে,গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD