1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটো চালকের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

জেলা প্রতিনিধি মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী:

বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মানিক বিশাস (৩০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। মানিক বিশাস বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাঘা গ্রামের বিবেকান্দ বিশাসের ছেলে ও অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
সোমবার বিকেলে পাংশা-বালিয়াকান্দি সড়কের নারুয়া ইউনিয়নের ঘিকমলা এলাকায় এ দুঘর্টনা ঘটে। পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মানিক বিশাস মোটরসাইকেলে আসার সময় ঘিকমলা এলাকায় দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, সড়ক দুঘর্টনায় অটোবাইক চালক মানিক বিশাস ফরিদপুর মেডিকেলে মারা গেছে। সেখানে তার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD