1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি

গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মার দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি

  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে এবার সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি বড় আকারের কাতল মাছ ধরা পড়েছে।

শনিবার (৩ মে) ভোররাতে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি এবং মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়ে।

মাছ দুটি রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি ১৬’শ টাকা দরে ৫২ হাজার এবং ২৫ কেজি ওজনের মাছটি ১৫’শ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০’শ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনি-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছ দুটি কিনে এনে ঢাকার দুই ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ১০০’শ টাকা লাভে বিক্রি করেছি।

সাড়ে ৩২ কেজির মাছটি ৫৫ হাজার ২৫০ টাকা ও ২৫ কেজির মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করে ক্রেতাদের নিকট পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। গত শনিবারও ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি করেছি।

জেলে আলেক চাঁন ও মোমিন হালদার বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর তারা ইঞ্জিন চালিত মাছ ধরা ট্রলার নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। বড় সাইজের মাছ পেয়ে তারা খুব খুশি। ভালো দাম পাওয়ায় পরিবার নিয়ে আমাদের অনেকদিন ভালোভাবে কেটে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD