1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় ১শিশু নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় ১শিশু নিহত

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিহত হয়েছে ৯ বছরের শিশু আব্দুল্লাহ। 
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে। নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদ এর পুত্র।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে ঘাতক ট্রাক ও এর চালক মাহমুদুলকে(২৫) আটক করে।এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD