1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রমিকদের দাবি আদায় ঐক্যবদ্ধ হতে হবে।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত

শ্রমিকদের দাবি আদায় ঐক্যবদ্ধ হতে হবে।    

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহীসহ সারা দেশের সাংবাদিকদের নামে যে সব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে প্রত্যাহার করতে হবে। বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত মহান মে দিবস স্মরণে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন।

বৃহম্পতিবার (১ মে) বিকেল ৫ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোলাম সরওয়ার আজীবন সদস্য রাজশাহী প্রেসক্লাব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী,  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, আইয়ুব আলী তালুকদার পরিচালক আসুক ফাউন্ডেশন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, হুমকি-ধমকি ও নির্যাতন চালিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। অশুভ শক্তি যত চেষ্টাই করুক সফল হবে না। সাংবাদিকরা অবশ্যই জেগে উঠবে। 

বক্তারা আরও বলেন, দেশকে চলমান সংকট থেকে রক্ষা করার জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, সাংবাদিক মো আল আমিন, প্রকাশকালের বার্তা সম্পাদক সাহিদ হাসান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD