1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মে দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের আলোচনা সভা ও র‍্যালী 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

মে দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের আলোচনা সভা ও র‍্যালী

প্রেস বিজ্ঞপ্তি ঃ আজ (০১ মে ২০২৫ বৃহস্পতিবার) মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির
দিন। এ উপলক্ষে সকাল ০৭:৩০টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বর থেকে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে
সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি সিএন্ডবি মোড় হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ফিরে
আসে। এরপর সকাল ০৮.৩০ টায় অত্র বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষা বোর্ডের প্রোগ্রামার ও মে দিবস উদ্‌যাপন
কমিটির আহবায়ক জনাব মো. মামুন অর রশিদ, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো.
আজাদ আলী, সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী ।
উক্ত আলোচনায় অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম.
মোফাখখারুল ইসলাম মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন। তিনি বলেন- আজ সারা বিশ্বে একই
চেতনায়, একই সুরে দিবসটি পালিত হচ্ছে। আরও বলেন- দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে
ঐক্য,
পারস্পরিক
শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বৈষম্যহীন সমাজ শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।
মেহনতী জনতার জয় হোক, মহান মে দিবসে সকল পেশার শ্রমজীবি মানুষের প্রতি রইল রাজশাহী শিক্ষা বোর্ডের
পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD