
নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামক ১ কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে।মৃত গোলাপ মিয়া শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ভালো ভাবে পরীক্ষা নিরীক্ষা করে গোলাপকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম ( পিপিএম) বজ্রপাতে গোলাপ মিয়া নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে গোলাপ মিয়া নিহতের কথা স্বীকার করে বলেন, লাশ দাপন কাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।