1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার।  

রাজশাহী ব্যুরো:

 

 রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জিয়াউর রহমান(৪০), রবিউল ইসলাম(৩০), সুমন(৩২), ইব্রাহিম(৩৮), সাকলাইন(২৫) ও শহিদুল ইসলাম সাগর(৪৪)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ পহেলা মে ২০২৫ খ্রিস্টাব্দ (৩০ এপ্রিল দিবাগত) রাত সাড়ে ৩ টায় আরএমপি ডিবি’র এসআই মো: ফরহাদ হোসেন ও তাঁর টিম মহানগরীতে রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৪ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD