1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

 

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কন্ঠ শিল্পী বেবী নাজনীন বলেন, নির্বাচন ছাড়া একটি দায়বদ্ধ সরকার হয় না, থাকে না সরকারের জবাবদিহিতা। ফলে যে সরকারের দায়িত্ব থাকে সে সরকারই আমরা আনতে পারি নির্নাচনের মাধ্যমে। বিএনপি চাচ্ছে তারেক রহমান চাচ্ছে।আমরা চাচ্ছি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। সাধারণ মানুষ জনগন ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরে কেউ সঠিক ভোট দিতে পারেনি। তাই আমরা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যত ভাল করতে চাই। তিনি বৃহস্পতিবার (০১ মে)বিকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ট্রাক ও ট্রাংকলড়ি শ্রমিক ইউনিয়ন আয়োজিত সভায় প্রদান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন। তিনি আরোও বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় যাওয়ার আগে বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ঐক্যব্দ্ধ থাকতে হবে আমরা ঐক্যব্দ্ধ আছি এবং থাকবো যত ষড়যন্ত্রই হোক না কেনো।

 

কিশোরগঞ্জ উপজেলা ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজিত মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক আহবায়ক আহসান হাবিব ময়না। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, সৈয়দপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ এম এ লিটন পারভেজ, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সৈয়দপুর জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী, উপজেলা উপজেলা জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের আহবায়ক আব্দুল জলিলপ্রমুখ। পরে বিকালে মে দিবস উপলক্ষে বেবী নাজনীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের র‍্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়র্দী গ্রেনেট বাবু, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কীিম রেজা প্রমুখ। এদিকে উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি, কার ও মাইক্রোবাস ইউনিয়ন অটো ও সিএনজি শ্রমিক সমিতি বর্ণাঢ্য র‍্যালি করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD