1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩০ সবজি বাগান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩০ সবজি বাগান

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদী গারো পাহাড়ী এলাকায়
সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে
অবৈধভাবে সবজি বাগান গড়ে তুলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
২৮ শে এপ্রিল সোমবার দিনভর ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জাধীন সদর, মালাকোচা ও
কর্ণঝোড়া বিটের আওতাধীন প্রায় ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত প্রায় ৩৫ টি অবৈধ সবজি বাগান উচ্ছেদ করা হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন ও বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া জানান,
বালিজুরী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে
হাতি নিরাপদ বিচরণ, খাদ্য ও আবাসস্থল পরিষ্কার করতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত ৩৫ টি অবৈধ সবজি বাগান সম্পূর্ণভাবে কাটা হয়েছে। এবং বুনো হাতির চলাচলের জায়গা থেকে জিআইতার কর্তন জেনারেটর ভেঙে ফেলা হয় ।
ইতিপূর্বেও অবৈধ দখলকারীদের বন বিভাগের পক্ষ থেকে বারবার নিষেধ ও মাইকিং করা হলেও তারা কোন ভাবেই মান ছিল না।

পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করি।
পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক
এসবি তানভীর আহমেদ ইমন বলেন, বালিজুরী রেঞ্জের সব কয়টি বিটে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সংরক্ষিত বনভূমি কাউকে দখল করে সবজি বাগান করতে দেয়া হবে না।

এসময় রাংটিয়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ, সমেশ্চুরা বিট কর্মকর্তা কাউসার হোসেন, বিট কর্মকর্তা রফিকুল ইসলাম রকি সহ মধুটিলা, রাংটিয়া এবং বালিজুরী রেঞ্জের সকল স্টাফ, ই আর টি প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধি, বাগান উপকারভোগী সহ সচেতন জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD