1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে ১ অজ্ঞাতনামা মহিলার মৃত্যু 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে ১ অজ্ঞাতনামা মহিলার মৃত্যু 

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা মহিলার (৫০) মৃত্যু হয়েছে। মৃত ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোবারক হোসেন এর সাথে আজ মঙ্গলবার সকালে যোগাযোগ করলে তিনি ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ  সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার  সতরশ্রী নামক এলাকা অতিক্রম কালে অজ্ঞাতনামা ওই মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে এস আই মোবারক হোসেন আরো জানান,  গত কয়েক দিন ধরে এলাকার লোকজন তাকে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, কেউই তাঁকে চেনেন না। তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD