1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোয়ালন্দে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত, দিবসটি সরকারিভাবে পালনের দাবি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পঠিত

গোয়ালন্দে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত, দিবসটি সরকারিভাবে পালনের দাবি

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারী উদ্যোগে গোয়ালন্দ সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ এপ্রিল পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত শহীদদের স্মরণে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারী উদ্যোগে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ২১ এপ্রিল (সোমবার) উজানচর বাহাদুরপুর শেখ বাড়ীতে নির্মিত স্মৃতি স্তম্ভের পাশে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত বক্তারা, অর্থের অভাবে বন্ধ থাকা স্মৃতিস্তম্ভ ভাষ্কর্য নির্মাণকাজ দ্রুত সম্পন্ন এবং সরকারিভাবে প্রতিরোধ দিবস পালনের দাবী জানান।

গোয়ালন্দ সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযুদ্ধ ভাষ্কর্য স্থান উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শেখ বাড়িতে ভাস্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত হীরা।

এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আবুল কাশেম মন্ডল, সাবেক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম তানসেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল, সাংবাদিক রাশেদুল হক রায়হান প্রমুখ।

ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুর বলেন, ১৯৭১ সালের ২১ এপ্রিল প্রতিরোধ যুদ্ধকালীন সময় সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে যুদ্ধস্থল বাহাদুরপুর গ্রামে ২০১৫ সাল থেকে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন করা হয়। ২০১৮ সালে আমার বাবা ইউসুফ আলীর দেয়া জমিতে জেলা পরিষদে ২ লাখ টাকা ব্যায়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়। পুরো কাজ শেষ করতে ২০-২২ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে নির্মাণকাজ অসম্পন্ন অবস্থায় আছে। অথচ সরকারিভাবে এখন পর্যন্ত দিবসটি পালন করা হচ্ছে না।

জানা যায়, ১৯৭১ সালের ২১ এপ্রিল বুধবার ভোরে বৃষ্টির মধ্যে পাকিস্তানের সুসজ্জিত বাহিনী নদীপথে আরিচাঘাট থেকে গানবোট, কে-টাইপ ফেরি, স্পীডবোট ও হেলিকপ্টার যোগে হানাদার বাহিনী তৎকালীন গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর গ্রামে নামে। মুক্তিকামী মানুষ, ইপিআর, আনসার, ইপিআর কমান্ডার এসডিও শাহ ফরিদ, মুক্তিবাহিনীর তৎকালীন মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, কেরামত আলী প্রামানিকের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ হয়। এদিন শহীদ হন ফকির মহিউদ্দিন, ছবেদ আলী, হাবিল মন্ডল, কবি তোফাজ্জল হোসেন, জিন্দার আলী মৃধা, নায়েব আলী বেপারী, মতিয়ার রহমান, জয়নদ্দিন ফকির, কাদের মোল্লা, হামেদ শেখ, কানাই শেখ, ফুলবরু বেগম, মোলায়েম সরদার, বরুজান বিবি, আমজাদ হোসেন, মাধব বৈরাগী, আহাম্মদ আলী ম-ল, খোদেজা বেগম, করিম মোল্যা, আমোদ শেখ, কুরবান শেখ, মোকসেদ শেখ, নিশিকান্ত রায়, মাছেম শেখ, ধলাবরু বেগম, আলেয়া খাতুন, বাহেজ পাগলাসহ অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD